ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য আয়োজন

    ঝালকাঠিতে স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণাঢ্য আয়োজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। 

    সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে ফুল দেন- জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

    ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই স্থানে বিভিন্ন দলের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। 

    জেলা প্রশাসনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে : বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা। 

    ঝালকাঠি জেলার উপজেলাসমূহেও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ