ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব
  • খোলাবাজারের পণ্য কালোবাজারে বিক্রি, একজনের কারাদণ্ড

    খোলাবাজারের পণ্য কালোবাজারে বিক্রি, একজনের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী উপজেলায় টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রি করার অভিযোগে অনিল চন্দ্র সীল (৭০) নামে এক ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে তালতলী বাজারে ব্যবসায়ী ওই দোকানিকে এ সাজা দেওয়া হয়।

    সাজাপ্রাপ্ত অনিল চন্দ্র সীল তালতলী বাজারের বাসিন্দা। তিনি মেসার্স শীল স্টোর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

    আদালত সূত্রে জানা গেছে, অনিল চন্দ্র সীলের দোকান থেকে টিসিবির ৪১ কেজি চিনি, ৮০ কেজি ডাল, ৩৬ বোতলে ৭২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ জন্য দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০ এর ১৮৮ ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দকৃত টিসিবির পণ্য বড়বগী সদর ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

    স্থানীয়রা জানান, টিসিবির ডিলার ছগির হোসেন আমতলী ও তালতলী উপজেলার দায়িত্বে থেকে কালোবাজারে এসব পণ্য বিক্রি করে আসছেন। কিন্তু তিনি ধরাছোঁয়ার বাহিরে থাকছেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তিনিও সেখানে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

    তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, টিসিবির পণ্য ডিলার ব্যতীত মুদি মনোহরদি দোকানে বিক্রির অভিযোগে ওই দোকান মালিককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ