ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে বাজার মনিটরিং কমিটি

    দাম বাড়ালে জেল-জরিমানা করার নির্দেশ

    দাম বাড়ালে জেল-জরিমানা করার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে ঝালকাঠিতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের প্রধান বাজার, আড়ৎদারপট্টি, কালিবাড়িসহ বিভিন্ন স্থানে বাজারদর মনিটরিং করা হয়। 

    এ সময় ক্রেতারা বাজার মনিটরিং কমিটির কাছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন। বাজার মনিটরিং কমিটি বিভিন্ন দোকান গিয়ে পণ্যের সঠিক মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। 

    এর পরেও যদি মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়, তাহলে জেল-জরিমানা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি। বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। রমজানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান বাজার মনিটরিং কমিটি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ