ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 
  • ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ

    ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন’ এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। জাটকা সংরক্ষণে ঝালকাঠির জেলায় সুগন্ধা ও বিষখালী নদীতে শনিবার থেকে জাটকা মাছ ধরা বন্ধ রয়েছে। 

    জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আগামী ৭ এপ্রিল পর্যন্ত টানা ৭দিন বলবৎ থাকবে। এ সময়ে জাটকা ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। 

    মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে। নজরদারীতে রাখা হয়েছে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমান আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ