ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 
  • ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

    ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার দুপর ১২ টায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুয়েল রানা। 

    ঝালকাঠি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, সিভিল সার্জন কার্যালয়ের  মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন। 

    আলাচনা সভায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অর্ধশত শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা ‘আমাদের সমাজ ও পরিবারের অংশ’। এজন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ