ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০
  • ওসমান হাদিকে গুলির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবে ইসি

    ওসমান হাদিকে গুলির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবে ইসি
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি/ ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। মাত্র একদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

    এ সময়ে ওসমান হাদির ওপর গুলির ঘটনা নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে বিষয়টি পুলিশ তদন্ত করবে কেন উনি গুলিবিদ্ধ হলেন। এটা কি প্রার্থী হওয়ার কারণে, রাজনৈতিক কারণে না অন্য কোনো কারণে? তবে আমরা এটাই বলতে পারি, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবো উনাকে কেন গুলি করা হয়েছে। তার আগে পুলিশকে দিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ