ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

    ঝালকাঠিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান সামসের মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের নামে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। রোববার  সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    ঝালকাঠির সাংবাদিক সমাজ, প্রেস ক্লাব ও প্রথম আলো বন্ধুসভা আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, প্রথম আলো প্রতিনিধি মাহামুদুর রহমান পারভেজ, সাংবাদিক অলোক সাহা, আল আমিন তালুকদার, রতন আচার্য্য ও রহিম রেজা। 

    বক্তারা বলেন, দেশের গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য একটি পক্ষ সরকারকে উচকে দিচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ধ্বংস করে কোন উন্নয়নই সম্ভব নয়। তাই ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইন বাতিলের পাশাপাশি প্রথাম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদক শামসুজ্জামান সামসের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ