ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • 'পুত্রবধূ ঘুম থেকে উঠে দেখে গাছের সাথে রশিতে ঝুলছে শ্বশুর' 

     'পুত্রবধূ ঘুম থেকে উঠে দেখে গাছের সাথে রশিতে ঝুলছে শ্বশুর' 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে বেলায়েত হোসেন (৭১) নামে এক বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

    ধারণা করা হচ্ছে,  শুক্রবার (১১ জুন) দিবাগত রাতের কোন এক সময় তিনি আত্নহত্যা করেছেন। মৃত বেলায়েত হোসেন উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুয়া এলাকার মৃত আব্দুর রহিম হাওলাদারের ছেলে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বেলায়েত হোসেনের পুত্রবধূ ঘুম থেকে উঠে বাড়ির সামনে গেলে তার শ্বশুরকে বাড়ির সামনের রাস্তার পাশে গাব গাছের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করে। পাথরঘাটা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। বেলায়েত হোসেন দীর্ঘদিন মানসিক রোগাক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ