ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা

    পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সীমান্তবর্তী পিরোজপুরের কাউখালিতে জমি ও পূর্ব বিরোধের জেরে হাসিব বয়াতি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠি মোল্লাবাড়ি ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে। নিহত হাসিব ওই এলাকার ইউনুস বয়াতরি ছেলে। 

    নিহতের স্বজনরা জানান, স্থানীয় প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। গতকাল বুধবার ইফতারের পর হাসিবকে প্রতিপক্ষের লোকজন বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা। চিৎিকার শুনে গুরুতর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

    রাজাপুর থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, নিহতের শরিরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ