ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ভারত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো ৩০ জুন পর্যন্ত 

    ভারত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো ৩০ জুন পর্যন্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনার পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতের সঙ্গে ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। রবিবার (১৩ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানিয়েছিলেন। তবে সীমান্ত বন্ধ থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

    পররাষ্ট্র সচিব জানান, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রেখেছি, বাকি পাঁচটি বন্দর দিয়ে আটকাপড়া বাংলাদেশিরা শর্ত মেনে দেশে ফিরতে পারবে।


    ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। এর মেয়াদ ৯ মে শেষ হয়। আবার নতুন করে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ১৪ দিন বাড়ানো হয়, যা গত ২৩ মে শেষ হয়। 

    এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরও আটদিন বাড়ানোর পর ফের ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। যা সোমবার (১৪ জুন) শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যেই আবার বন্ধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ