ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ৯৯৯ এ কলে উদ্ধার হলেন কলাপাড়ার নির্যাতিতা গৃহবধূ

    ৯৯৯ এ কলে উদ্ধার হলেন কলাপাড়ার নির্যাতিতা গৃহবধূ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৯৯৯ এ কলে উদ্ধার হল কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার দুই সন্তানের জননী জহুরা বেগম (৩০)।

    শনিবার (১২ জুন) রাতে কলাপাড়া পৌর শহরের এতিমখানা নিজ বাস থেকে নির্যাতিত গৃহবধূ জহুরা বেগম রক্তাক্ত জখম অবস্থায় ৯৯৯ এ কল ফোনের পরে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের আজিজ ঘরামি'র ছেলে মুসা ঘরামি'র সাথে পার্শ্ববর্তী নেওয়াপাড়া গ্রামের মো. ইউসুফ তালুকদারের মেয়ে জহুরা বেগম (৩০) সাথে প্রায় ১৪ বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে রয়েছে মেহেদী হাসান (১২) ও জাবের হোসেন (৬)। তারা ১০ বছর ধরে পৌর শহরের ৪ নং এতিমখান এলাকায় বসবাস করে আসছে।

    প্রথম স্ত্রী জহুরা বেগম'র অনুমতি না নিয়ে স্বামী মুসা ঘরামি তালতলী উপজেলার চাউলাপাড়ার মো. শাহআলম খানের মেয়ে ছনিয়াকে বিবাহ করেন।

    আহত জহুরা বেগমের মা আমেনা বেগম (৬০) কান্নাভেজা কণ্ঠে জানান, মুসা ঘরামি দ্বিতীয় বিবাহর পর থেকে প্রথম স্ত্রী জহুরাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে।

    সর্বশেষ শনিবার স্থানীয়দের মাধ্যমে জানতে পারে তার মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মেয়েকে উদ্ধারের জন্য স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলে গণমাধ্যমকর্মীরা ৯৯৯ এ কল দিতে পরামর্শ দেন। তিনি ওই নাম্বারে ফোন দিলে কলাপাড়া থানার পুলিশের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর থেকেই পাষণ্ড স্বামী পলাতক রয়েছে।

    এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ