ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • ঝরে পড়া শিক্ষার্থীদের জরিপ করছে সরকার

    ঝরে পড়া শিক্ষার্থীদের জরিপ করছে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় সারাদেশে ৮ থেকে ১৪ বছর বয়সী ঝরে পড়া শিক্ষার্থীদের জরিপ শুরু করেছে সরকার। যেসব এলাকায় বিদ্যালয়বহির্ভূত শিশু রয়েছে তার একটি ম্যপিং করে শিক্ষার্থী যাচাই-বাছাই করা হবে।

    উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর (বিএনএফই) জরিপ যাচাই-বাছাই করে ড্রপ আউট চিহ্নিত করা হবে। সোমবার (১৪ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কত এনরোলমেন্ট রয়েছে এবং কত ড্রপ আউট হয়েছে তা জানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি বলেন, দেখা গেছে, বিভিন্ন এলাকায় অনেক বেশি ভর্তি শিক্ষার্থী হয়েছে। সেটা কোথা থেকে গিয়ে ভর্তি হলো? ঢাকা শহর থেকে গিয়ে হলো? অনেক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। এদের অনেকে বিভিন্ন এলাকার বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছে। পুরো চিত্র পেলে আমরা বুঝতে পারব, ঢাকা শহরে প্রাথমিকের শিক্ষার্থী কমে গেছে কি না। শিক্ষার্থীদের চিহ্নিত করা যাবে। ড্রপ আউট কত তাও চিহ্নিত করা যাবে।

    জরিপ পরিচালনায় দেশের সব উপজেলায় নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রম বাস্তবায়ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই)। রিচিং আউট অব স্কুল চিলড্রেন ছাড়া দেশের ৬৪ জেলার ৩৪৫টি উপজেলায় এবং সব সিটি করপোরেশনসহ ১৫টি শহর এলাকায় এটি বাস্তবায়ন করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ