ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • নলছিটিতে ইউপি নির্বাচন 

    নৌকার কার্যালয় ভাঙচুর, বহিরাগত যুবক গ্রেপ্তার

    নৌকার কার্যালয় ভাঙচুর, বহিরাগত যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উপজেলার বরইকরণ গ্রামের বারই বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

    পুলিশ ঘটনাস্থল থেকে বহিরাগত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী বহিরাগত এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান্নু হাওলাদার বাদী হয়ে ৪ জনের নাম উলে­খসহ অজ্ঞাত ১০ জনের নামে নলছিটি থানায় মামলা করেন।  

    আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এইচ এম আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করেন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের পক্ষে চট্টগ্রাম থেকে আসা বহিরাগত সন্ত্রাসী টিটু খানের নেতৃত্বে ১০-১২ জনের একটি অস্ত্রধারী দল বারইকরণ গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

    এসময় কার্যালয়ের সামনে রাখা ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মিরাজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে। সে ল²ীপুর জেলার চরকালকিনী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামসুল আলমের পক্ষে প্রচারণায় অংশ নিতে এসেছেন বলেও পুলিশকে জানায়।   

    এ ব্যাপারে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলম বলেন, আমার কোন বহিরাগত লোকজন প্রচারণায় নামেনি। এসব অভিযোগ মিথ্যা। কারা নির্বাচনী কার্যালয়ে ভেঙেছে, তা আমার জানা নেই। নলছিটি থানার ওসি মাহামুদ প্রিন্স বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। একজনকে গ্রেপ্তার হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা নয়। এ ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ