ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম
  • আমতলীতে নির্বাচনী সহিসংতায় আহত ১৩

    আমতলীতে নির্বাচনী সহিসংতায় আহত ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে দুই প্রতিদ্বন্ধি   মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে  আহতদের  বরিশাল শেরে বংলা মেডিকেল কলেজ হাসপাতাল  ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার  গভীর রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে । 

    জানাগেছে, কুকুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  মেম্বার  প্রার্থী  মোঃ জব্বার প্যাদা ও অপর প্রতিদ্বন্ধি প্রাার্থী মোঃ জহিরুল ইসলাম মাদবরের  বাড়ী এলাকায় প্রচারনা চালাতে যায় , তখন জহির মাদবর ও তার কর্মী সমার্থকরা  জব্বার প্যাদাকে  প্রচারনা চালাতে বাঁধা দেয়   এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    এতে দু’পক্ষের দুই প্রার্থীসহ ১৩ জন আহত হয়েছে। গুরুতর  আহত শাহারুল মাদবর, মজিবুর মাদবর, জহির মাদবর, রাসোয়ান মাদবর, জব্বার প্যাদা ও জালাল প্যাদা. জলিল প্যাদা কামাল হোসেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ছালাম প্যাদা , ইউছুফ প্যাদা জলিল প্যাদা নাসির প্যাদা, কালাম আকন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  

    মেম্বার  প্রার্থী জব্বার প্যাদা বলেন, নির্বাচনী প্রচারনা কালে প্রার্থী জহিরুল ইসলাম মাদবরের বাড়ীর সামনে গেলে আমাকে এবং আমার সমর্থকদের উপর অহেতুক হামলা চালায়। তারা আমাকে এবং আমার ভাইকে মারধর করেছে। অপর প্রার্থী জহির মাদবর বলেন আমার বাড়ীর কাছে এসে আমাকে প্রার্থী পদ থেকে সড়ে যাওয়ার জন্য  অশ্লিল ব্যবহার করেন জব্বার  প্যাদার কর্মী সমার্থকরা।  আমতলী থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ