ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন
  • ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে আজীবন বহিস্কার

    ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে আজীবন বহিস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধিতা করায় সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়ারেচ আলী খানকে দলের সকল পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। 

    আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছেও পাঠানো হয়। 

    বহিস্কারাদেশে জানা যায়, আগামী ১৭ জুলাই পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বর্জন করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে বিএনপি নেতা ওয়ারেচ আলী খান প্রতিদ্বদ্ধিতা করায় দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে তাকে বহিস্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে ওয়ারেচ আলী খানের নাম বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে। 

    ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ও নির্দেশ অমান্য করে তিনি প্রার্থী হয়েছেন। তাকে গত ২০ জুন কারণদর্শানো নোটিশ প্রদান করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তিনি এ নোটিশের কোন জবাব না দেওয়ায় তাকে আজীবন বহিস্কার করেছে বিএনপি। 

    পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ারেচ আলী খান বলেন, নির্বাচনে জনগণ আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছে। এই জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাকে তাঁরা বিজয়ী করতে চায়। তাই আমি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ