ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জাহাজে পড়ে যান লস্কর, তারপর মৃত্যু

    জাহাজে পড়ে যান লস্কর, তারপর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর জেটিতে নোঙর করে রাখা পাথরবোঝাই এমভি টাইগার অব ইস্ট বেঙ্গল-৪ জাহাজের লস্কর আবদুল আখেরের (পাহিম) (৪৫) মৃত্যু হয়েছে। তিনি জাহাজে পড়ে গিয়ে আঘাতজনিত কারণে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

    শনিবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার পর পাথরবাহী জাহাজের ওপর পড়ে তিনি আহত হন। রাতেই তাকে উদ্ধার করে জাহাজের অন্য নাবিকরা কলাপাড়া হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।  নিহত আব্দুল আখের ফেনীর গজারিয়াকান্দি গ্রামের আব্দুর রবের ছেলে। 

    জাহাজের মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, তারা গত ১৭ জুন ১২ জন নাবিক প্রায় ১২ টন পাথর নিয়ে চট্টগ্রাম থেকে রওনা দেন। শনিবার সকালে তারা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বর জেটিতে নোঙর করে জাহাজ থেকে পাথর নামানোর কাজ করছিলেন।

    রাত সাড়ে ৮টার পর জাহাজের লস্কর আবদুল আখের হঠাৎ জাহাজের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। জাহাজে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা ধারণা করছেন, জাহাজে অসুস্থতাজনিত বা অন্য কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।
     
    কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে তারা দ্রুত জাহাজের লস্করের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছেন। তিনি কী কারণে মারা গেছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ