ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন
  • ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ: এক পুলিশসহ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজন

    ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ: এক পুলিশসহ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ সদস্য ও জাহাজের এক শ্রমিক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধরা হলেন পুলিশ কনস্টেবল মো. শওকত জামিল (২০) ও জাহাজের শ্রমিক মো. শরিফ খান (৩০)।

    ১ জুলাই সুগন্ধা নদীতে সাগরনন্দিনী-২ নামের ওই তেলবাহী জাহাজে প্রথম বিস্ফোরণ হয়। পরে মঙ্গলবার আবারও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন ১৪ জন। এরমধ্যে ১০ জন পুলিশ সদস্য। মঙ্গলবার (৪ জুলাই) রাতেই এ দুজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

    শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পুলিশ ও জাহাজ শ্রমিক এসেছে। তাদের দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। পুলিশ কনস্টেবল শওকত জামিলের ৭ শতাংশ ও জাহাজের শ্রমিক শরীফ খানের ৮ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ