ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • রাজাপুরে শত্রুতার জেরে বসত বাড়িতে দুর্বৃত্তদের আগুন 

    রাজাপুরে শত্রুতার জেরে বসত বাড়িতে দুর্বৃত্তদের আগুন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে বসতঘরে আগুন ও মালামাল লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য মোসাম্মত খাদিজা আক্তার বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন। সোমবার (১৩ জুন) দায়েরকৃত ওই মামলায় ৭ জনকে আসামী করা হয়। 

    আসামীরা হলেন- পুটিয়াখালী গ্রামের মোঃ ফিরোজ তালুকদার (৭০) ও তার দুই ছেলে আরিফ তালুকদার (২১), রাজিব তালুকদার (২৩) ও মৃত রসূল খানের ছেলে গনি খান (৩৫)। এছাড়াও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করা হয়। 

    এজ‍াহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ওই গ্রামের মৃত আঃ ছত্তার তালুকদারের মেয়ে খাদিজা আক্তারের পরিবারের সঙ্গে আসামীদের দীর্ঘদিন বিরোধ চলছে। এতে খাদিজার পরিবারের ক্ষতি করতে তারা উঠেপড়ে লাগে। 

    সম্প্রতি খাদিজার দৃষ্টি প্রতিবন্ধী মা তাছলিমা বেগমের চিকিৎসার জন্য তিনি বরিশাল শহরে আসেন। এ সময় খাদিজার ছোট ভাইও তার মায়ের সঙ্গে আসেন। এ সুযোগে ১১ জুন রাতে খাদিজার বসতঘর থেকে এলইডি টিভি, গ্যাস সিলিন্ডার ও চুলা, প্লাষ্টিক চেয়ার ও টেবিল, বিদেশী টর্চলাইট, চার্জার টেবিল, দামি শাড়ি ও স্বর্ণ অলংকারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরে থাকা অন্যান্য মালামাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

     এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ