ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় দুধ দিচ্ছে ৭ মাস বয়সী বাছুর!

    কলাপাড়ায় দুধ দিচ্ছে ৭ মাস বয়সী বাছুর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় ঘটে গেছে একটি অবিশ্বাস্য ঘটনা। একটি গরুর বাছুরের বয়স মাত্র ৭ মাস। এখনো পান করছে মায়ের দুধ। কিন্তু অলৌকিকভাবে সেই বাছুরই প্রতিদিন দিচ্ছে প্রায় ৪ লিটার দুধ। অবিশ্বাস্য হলেও ব্যতিক্রমী এ ঘটনায় কৌতূহল সৃষ্টি করেছে মানুষের মনে। প্রতিদিন কৌতূহল নিয়ে সিন্দি প্রজাতির এ বাছুরটিকে এক নজর দেখতে প্রতিদিন কৃষকের বাড়িতে ভিড় করছে অসংখ্য মানুষ। অনেকেই আল্লাহর নেয়ামত বলে বাছুরটিকে আখ্যায়িত করছেন। তবে হরমোন জনিত কারণে এমন বিরল ঘটনা ঘটতে পারে বলে ধারণা প্রাণি সম্পদ বিভাগের।

    টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের খামারী মো: নুরুল ইসলাম হাওলাদার প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে গরু পালন করছেন। এলাকার ছোট খামারী হিসেবে তার পরিচিতি রয়েছে। দুইটি দেশি গরু নিয়ে পালন শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির অন্তত ১৩টি  গরু। ১০ মাস আগে সিন্দি জাতের একটি গাভীন বাছুর জন্ম নেয় তার খামারে। ৫ মাস বয়সে গাভীন বাছুরের শরীর অস্বাভাবিক আকার দেখতে পান নুরুল ইসলামের স্ত্রী  ফুলবানু। 

    পরে বাছুরটি দুধ দেয়ায় অবাক হয়ে যান তিনি।প্রথমে চমকে গেলেও এর পর থেকে প্রতিদিনই প্রায় ৪ লিটার দুধ দিচ্ছে বাছুরটি। বর্তমানে বাছুরটি সকালে দুই লিটার এবং বিকেলে প্রায় ২ লিটার করে দুধ দিচ্ছে। আর এ দুধ বিক্রির পাশাপাশি পান করছেন পরিবারের সদস্যরাও । মাঝে মধ্যে এলাকার মানুষের মাঝেও বিনামূল্যে বিলিয়ে দিচ্ছেন বলেও জানান ফুলবানু। 

    পায়রা বন্দর থেকে আসা মেরিন ইঞ্জিনিয়ার হুমায়ূন কবির এ প্রতিবেদককে বলেন, বিষয়টি শুনে প্রথমে গুজব মনে করেছিলাম। পরে এখানে এসে নিজ চোখে দেখে মনে হলো আল্লাহ চাইলে সব কিছুই পারেন। 

    খামারি নুরুল ইসলাম হাওলাদার গনমাধ্যমকে বলেন, এক যুগ ধরে গরু পালন করে আসছি। আমার কোনো ছেলে সন্তান নেই, তিন মেয়ে। খামারের গরুর দুধ বিক্রি করেই আমার উপার্জন। দিন-রাত এ খামারে ওদের পরিচর্যা করতে ঘাম ঝরাই। এ রকম ঘটনা আমার জীবনে অবিশ্বাস্য ও আলৌকিক।
     
    কলাপাড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, সাধারণত গর্ভবতী হওয়ার পরেই গরু দুধ দিয়ে থাকে, এটাই স্বাভাবিক। এ ঘটনা আমি শুনেছি, এখনো চোখে দেখিনি। এটা হরমোনজনিত কারণে হয়ে থাকতে পারে। তবে এটি একটি বিরল ঘটনা। বাছুরটির খোঁজ নিতে খামারির বাড়িতে যাবেন বলেও তিনি জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ