ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • আহত ৬, গ্রেপ্তার ১

    মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় গাড়ি ভাংচুর 

    মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় গাড়ি ভাংচুর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আ‘লীগ প্রার্থীর ৬ জন কর্মি আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আ’লীগ সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন আকন (নৌকা) বাদি হয়ে সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান (অটোরিক্সা) ও তার ভাই মিজানুর রহমান সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

    এঘটনায় পুলিশ জাকির হোসেন নামে এক জনকে গ্রেপ্তার করেছে। মামলা সূত্রে জানা গেছে, আ’লীগ প্রার্থীর কর্মিরা সোমবার বিকেলে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কালিরহাট বাজারের ব্রিজের ওপর আসা মাত্রই ওঁৎ পেতে থাকা স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। 

    এতে আকাশ (২৮), আরিফ (২০), জলীল (৩০) , মারুফ (৩৫), জাহিদ (৩০), ছগির হোসেন (৪৫) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আকাশ, আরিফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জাকির হোসেনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে । অন্য আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ