ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের বোনের দাফন সম্পন্ন   অগ্রণী হাউজিংয়ের এমডির ঘটনায় নতুন তথ্য জানালেন লিটুর স্ত্রী লুবনা অগ্রণী হাউজিংয়ের ঘটনায় জড়িতরা বিএনপির কেউ না ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত আগৈলঝাড়ার বিএনপি নেতা মনুকে দেখতে গেলেন তথ্য মন্ত্রী  বিএমপির নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বরিশালে জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মামুন খন্দকার বরিশালে জোর করে চেক ও স্ট্যাম্পে সই, গ্রেপ্তার ২ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত
  • সেই ভিক্ষুক পেলেন ব্যাটারি চালিত অটো 

    সেই ভিক্ষুক পেলেন ব্যাটারি চালিত অটো 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণমাধ্যমে সংবাদ দেখে ঝালকাঠির রাজাপুরের শতবর্ষী ভিক্ষুক আয়নালীর কষ্ট মুছে দিতে ঢাকার এক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) ১৫ জুন মঙ্গলবার সন্ধ্যায় ব্যটারি চালিত একটি নতুন তিন চাকার পাঁচ সিটের অটো গাড়ি দান করেছেন। অটো গাড়িটি পেয়ে আয়নালি খুব খুশি হয়েছেন। 

    গত ১৩ মার্চ গণমাধ্যমে ‘বৈঠা ছেড়ে ভিক্ষার ঝুলি হাতে শতবর্ষী আয়নালী’ শিরো নামে একটি সংবাদ প্রকাশিত হলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক ব্যক্তি রাজাপুর সাংবাদিক ক্লাবের সম্পাদক মোঃ এনামুল হকের মোবাইল নাম্বার সংগ্রহ করেন এবং আয়নালীর দুঃখ কষ্ট মুছে দিতে আর্থিক সাহায্য করার প্রস্তাব দেন। 

    জানা গেছে আয়নালী বয়সের ভারে এতই ন্যুব্জ হয়ে গেছেন যে কোন ব্যাবসাসহ নিজে কোন কাজ করে উপার্জন করার সামর্থ তার নেই। তার দুই ছেলে মারা যাবার পরে ছেলের স্ত্রী ও দুটি শিশু নাতি ছিলো। যাদেরকে প্রায় ১২টি বছর আয়নালী ভিক্ষা করে বরণ পোষণ করেছেন। 

    কিন্তু তারাও গত রমযানে আয়নালীকে তার ভাঙ্গাচোরা ঘরে একলা রেখে উপজেলা সদরে একটি বাসা ভাড়াকরে সেখানে চলে যান। বর্তমানে আয়নালীর শেষ বয়সে রান্না-বান্না করে দেয়াসহ তার পাশে কেউ নেই। তার বাড়ির কাছের এক দুর সম্পর্কের আত্মিয়ের বাড়িতে তিন বেলা গিয়ে খেয়ে আসেন। 

    গত কয়েকদিন আগে রাজাপুর সাংবাদিক ক্লাবের সম্পাদক মোঃ এনামুল হক আয়নালীর বাড়িতে গেলে এসব কষ্টের কথা বলে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। তাই ওই ব্যক্তির সাথে সমন্বয় করে তাকে একটি অটোগাড়ি কিনে দিয়ে একজন চালক ঠিক করে দেয়ার সিদ্ধান্ত নেন। 

    তাই উপজেলার জীবনদাসকাঠি গ্রামের সুলতান তালুকদারের ছেলে আলতাফ হোসেনকে চালক হিসাবে চুক্তি নামা তৈরী করে এক লক্ষ পনের হাজার টাকায় নতুন অটো গাড়ি খানা ক্রয়করে দেয়া হয়। ওই গাড়ির সকল দায়ীত্ব চালক বহন করবেন এবং আয়নালীকে আমৃত্যু পর্যন্ত দৈনিক ২৫০ টাকা করে ভাড়া এনামুল হকের মাধ্যমে আয়নালির কাছে জমা দিতে বাধ্য থাকিবে। 

    গত মঙ্গলবার সন্ধ্যায় আয়নালীর বাড়িতে গিয়ে তার হাতে গাড়ি খানা বুঝিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রহিম রেজা ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সম্পাদক মোঃ এনামুল হক, গাড়ির চালক মোঃ আলতাফ হোসেন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ