ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র: জন কিরবি

     বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র: জন কিরবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি। বুধবার (৬ সেপ্টেম্বর) ওয়াশিংটন ফরেন প্রেস সেন্টারের ব্রিফিংয়ে এমনটি জানান তিনি।

    এক সাংবাদিক কিরবির উদ্দেশে দুটি প্রশ্ন ছুড়ে দেন। প্রথম প্রশ্নে তিনি বলেন,  বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, গণতন্ত্র, অবাধ, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকারের নামে তারা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পেতে চায়। তারা হামলা এবং অন্যান্য দেশ ধ্বংসের অজুহাত তৈরি করছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?

    দ্বিতীয় প্রশ্নে ওই সাংবাদিক বাংলাদেশের গণতন্ত্র ইস্যুতে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন, সাবেক প্রধানমন্ত্রী, নোবেলবিজয়ী অধ্যাপক ড. ইউনূসের “বিচারিক হয়রানি” ও ১৮০ বিশ্বনেতার চিঠির প্রসঙ্গ তুলে ধরেন। অধ্যাপক ইউনূসের বিষয়ে কিরবির অবস্থান জানতে চান তিনি।

    উত্তরে জন কিরবি বলেন, আমরা স্পষ্টতই বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সমর্থন করি। আমরা বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সমর্থন করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তাকে সমর্থন করি। এটি সম্পর্কে কিছুই পরিবর্তন হয়নি। আমরা বাংলাদেশি জনগণের আশা- আকাঙ্ক্ষার সম্পূর্ণ বাস্তবায়ন দেখতে চাই। যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে সেই আকাঙ্ক্ষাগুলোকে সমর্থন করার চেষ্টা করবে।

    সাবেক প্রধানমন্ত্রী, নোবেলবিজয়ী অধ্যাপক ড. ইউনূসের “বিচারিক হয়রানি” ও ১৮০ বিশ্বনেতার চিঠির প্রসঙ্গ এড়িয়ে যান জন কিরবি।

    নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের অংশগ্রহণ এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অংশগ্রহণ নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ