ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

    তলিয়ে গেছে হংকংয়ের অধিকাংশ এলাকা

    তলিয়ে গেছে হংকংয়ের অধিকাংশ এলাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখলো চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। পানির নিচে তলিয়ে গেছে সেখানের অধিকাংশ এলাকা। চীনের এই জনবহুল অঞ্চলটিতে মূলত বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

    এরই মধ্যে হংকং কর্তৃপক্ষ ভয়বাহ পরিস্থিতির কারণে স্কুল বন্ধ করে দিয়েছে। কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ রাস্তা, শপিংমল ও মেট্রো স্টেশন পানির নিচে তলিয়ে গেছে।


    ডুবে গেছে ক্রস-হারবার টানেল যা, হংকং দ্বীপ থেকে কাউলুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কিছু কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।


    হংকং অবজারভেটরি, শহরের আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন হাইকুইয়ের আঘাতের পর বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ঘণ্টায় ১৫৮ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৮৮৪ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

    অবজারভেটরি সতর্ক করে জানিয়েছে, ভারী বৃষ্টি আকস্মিক বন্যার কারণ হতে পারে। নদীর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলার পাশাপাশি তাদের বাড়িঘর প্লাবিত হলে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    অঞ্চলটির প্রধান নির্বাহী জন লি ভয়াবহ বন্যার বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সব বিভাগকে কাজ করার নির্দেশ দিয়েছেন।


    শুক্রবার (৮ সেপ্টেম্বর) আবহাওয়া ব্যুরো ঝড়ের সতর্কতা জারি করেছে, যা এদিন দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ