ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৯০

    মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৯০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মরক্কোয় ৬ দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২৯০ জনের বেশি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্টমন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৯৬।

    চিকিৎসার জন্য ১৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

    ভূম্পিকম্পটিতে সবচেয়ে বেশি হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কেন্দ্রস্থলের দিকে।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে।

    ভূমিকম্পের কেন্দ্রের কাছে পাহাড়ি এলাকার আস্নি গ্রামের বাসিন্দা মনতাসির ইত্রি জানান, সেখানকার বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ও নিজেদের সরঞ্জাম দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা।

    আরও পশ্চিমে তারউদান্তের কাছে শিক্ষক হামিদ আফকার বলেন, তিনি তার বাড়ি থেকে পালিয়ে এসেছেন ও ভূমিকম্পের পরে আফটারশক হয়েছে। ভূমিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় বলেও জানান তিনি।

     

    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ