ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে খেলার মাঠেই মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

    আমতলীতে খেলার মাঠেই মেধাবী শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে নেমে তানভীর (১৭) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তানভীর ওই এলাকার সোহেল তালুকদারের পুত্র।

    আজ বুধবার (১৬ জুন) বিকেলে আমতলী সরকারী কলেজের একাদ্বশ শ্রেণীর (বিজ্ঞান বিভাগ) মেধাবী শিক্ষার্থী তানভীর প্রতিদিনের ন্যায় বন্ধুদের সাথে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে নামে। 

    খেলা চলাকালীন বিকেল আনুমানিক ৬টার দিকে হঠাৎ সে অসুস্থ হয়ে মাঠের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। 

    এ সময় বন্ধুরা তাকে মাঠের বাহিরে নিয়ে সুস্থ করার চেষ্টা করে জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়। এরপর তানভীরের বাড়ীতে খবর দিলে তার স্বজনরা এসে ঘনিষ্ঠ বন্ধু শাহীনের মোটর সাইকেল যোগে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। কলেজ শিক্ষার্থী তানভীরের অকাল মৃত্যুতে তার বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেককেই হাসপাতালে বসে কাঁদতে দেখা গেছে।

    তানভীর গত বছর এসএসসি পরীক্ষায় চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছে।

    তানভীরের বন্ধু শাহিন কান্নার  জড়িত কণ্ঠে বলেন, আমরা প্রতিদিন একসাথে স্কুল মাঠে ফুটবল খেলি। আজ ও খেলা চলাকালীন হঠাৎ দৌড় দিয়ে মাঠের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা ভেবেছি ও অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে কিছুক্ষণ রেষ্ট নিলে ঠিক হয়ে যাবে। ও যে আজ আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে তা ভাবতেও পারিনি।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফারজানা আকতার দিনা বলেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে মাঠে খেলা অবস্থায় স্ট্রোক করে মারা গেছে।

    আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার বলেন, খেলার মাঠে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি শুনেছি। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনি বিষয়ে ব্যবস্থা নেবো।   
     

     
     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ