ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • নলছিটিতে উপজেলা প্রশাসনের মতবিনিময়

    নলছিটিতে উপজেলা প্রশাসনের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। আগামী রবিবার মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও ঘর প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বৃহস্পতিবার সকালে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন কার্যক্রম বহুল প্রচারের লক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সভায় অংশ নেন। 

    নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রম্পা সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহ-সভাপতি ইউসুফ আলী তালুকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, সাংবাদিক রতন খান, কায়কোবাদ তুফান, মিজানুর রহমান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পলাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

     নলছিটিতে দ্বিতীয় পর্যায়ের গৃহসমূহ নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেই গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ