ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ঝালকাঠিতে নৌকার উঠান বৈঠক

    ঝালকাঠিতে নৌকার উঠান বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদারের সমর্থনে উঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

    ৮ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী ও কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শামীম আহম্মেদ উঠান বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল­াহ পনির। ফুল দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদারকে বরণ করেন অনুষ্ঠানের সভাপতি শামীম আহম্মেদ। উঠান বৈঠকের আলোচনায় অংশ নেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বৈঠকে বক্তব্য রাখেন।  

    মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার বলেন, নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু প্রতীক। এ প্রতীক আমাকে দেওয়া হয়েছে। বিগত দিনেও এর সম্মান রেখেছি, আগামীতেও রাখবো। আগামী ২১ জুন কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোটারদের ভোট প্রদানের অনুরোধ করেন তিনি। নির্বাচিত হলে ঝালকাঠি পৌরসভাকে আরো আধুনিকায়ন করা হবে বলেও ঘোষণা দেন লিয়াকত আলী তালুকদার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ