ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • সাংবাদিকের শংকর দাসের পরলোগমন

    সাংবাদিকের শংকর দাসের পরলোগমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    পটুয়াখালী চেম্বার্স অব কমার্সের সাবেক সদস্য, জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী মনোরমা দাস (৯২) বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

    পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি পটুয়াখালী পৌর শহরের সদর রোড এলাকার বাসভবন 'মনোবী প্লাজায়' অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে রাত ৩ টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তিনি তিন পুত্র, পাঁচ  কন্যাসহ  অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মনোরমা দাসের মরদেহ ঢাকার বারডেম হাসপাতালের মরচুয়ারিতে নিয়ে রাখা হয়েছে।

    তাঁর আমেরিকা প্রবাসী দুই পুত্র দেশে ফেরার পর পটুয়াখালী মহাশ্মশানে আন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। প্রথম আলোর পটুয়াখালী জেলা প্রতিনিধি শংকর লাল দাস তাঁর দ্বিতীয় পুত্র।

    মনোরমা দাসের মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ, পটুয়াখালী প্রেসক্লাব, দুমকি প্রেস ক্লাবের সভাপতি, জাকির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক , কেএম আনোয়ারুজ্জামান চুন্নু মিয়া, কলাপাড়া প্রেসক্লাব ও বাউফল প্রেসক্লাবের সদস্যবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ