ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • গবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বিষয়ক সমঝোতা চুক্তি

    গবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বিষয়ক সমঝোতা চুক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও ব্র্যাক এআই এন্টারপ্রাইজ এর মধ্যে গবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বিষয়ক এক সমঝোতা চুক্তি (নবায়ন) স্বাক্ষরিত হয়েছে। 

    গতকাল বুধবার দুপুর ১২ টায় ভিসি’র কনফারেন্স কক্ষে জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শারমীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।  

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, এএনএসভিএম অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, প্রফেসর ড. মো. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ডিজিএম ড. ফারুকুল ইসলাম, ম্যানেজার ডা. মতিউর রহমান প্রমুখ। 

    এছাড়াও জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, 'এ প্রশিক্ষণের ফলে গবাদি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির দ্বার উন্মোচিত হবে।

    সমঝোতা স্বাক্ষরের নবায়নের ফলে ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা ব্র্যাক এর সঙ্গে ইন্টার্নশীপ এবং গবেষণার সুযোগ পাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ