ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • পবিপ্রবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

    পবিপ্রবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্ট্রার-১ এ বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

    ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

    অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

    অনুষ্ঠানের শুরুতে ভাইস-চ্যান্সেলর নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রফেসর মোহাম্মদ আলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শাখা প্রধানগণ এবং ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ