ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • কলাপাড়ায় কৃষক সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

    কলাপাড়ায় কৃষক সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ কেজিতে মন ও ধানের লাভজনক দাম নির্ধারণসহ নানা দাবিতে কৃষক সমাবেশ, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা । 

    মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী  সড়কে কলাপাড়া প্রেস ক্লাবে সংলগ্ন এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সম্পাদক এবং বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ানাভিরাম গাইন (নয়ন) প্রমুখ ।

    এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক মাপ ৪০ কেজিতে মন নির্ধারন সহ নানা দাবি তুলে ধরেন। এছাড়াও কৃষকরা অভিযোগ করে বলেন, কৃষকরা উৎপাদিত ফসলের লাভজনক দাম না পেয়ে প্রতিবছর ঋণগ্রস্ত  হয়ে এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিবে বলে তারা জানান। 

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বেরকরা হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারক লিপি দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  জাহাঙ্গীর হোসেন উপজেলার সকল ব্যাবসায়ীকে ৪০ কেজিতে ধানের মন নির্ধারণ করে ক্রয় করার নির্দেশ প্রদান করেন। নির্দেশ অমান্যকরে ধান ক্রয় করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ