ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • বাউফলে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য 

    বাউফলে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য 
    সৃংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাউফলের কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে রিমা বেগম (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

    স্থানীয়রা জানান, গত ৪ বছর আগে কাছিপাড়া ইউনিয়নের  দরিয়াবাদ গ্রামের আবদুল বারেক  হাওলাদারের ছেলে সজিব হাওলাদারের (২৭) সাথে একই ইউনিয়নের  দীঘিরপার গ্রামের বাবু মৃধার মেয়ে রিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে রাইসা নামের তিন বছরের এক মেয়ে আছে। ৩-৪ দিন আগে পারিবারিক কলহের জের ধরে সজিব হাওলাদার তার স্ত্রী রিমা বেগমকে মারধর করেন।  ঘটনার দিন বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে রিমু বেগমকে অসুস্থ অবস্থায় কালিশুরী স্লোব বাংলাদেশ নামের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের  কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

    এরপর রিমু বেগমের লাশ স্বামীর বাড়ি নিয়ে যাওয়া হয়। দাফনের জন্য লাশের গোসলের সময় কয়েকজন নারী তার শরীরে বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন দেখতে পান। বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে তারা লাশ দাফনে বাধা দেন। 

     এ খবর শুনে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম  ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে আমি বিষয়টি থানা পুলিশকে জানাই।
     মৃত রিমু বেগমের স্বামী সজিব বলেন, ১০-১২ দিন আগে আমার স্ত্রী ডায়রিয়ায় আক্রান্ত হয়। শারীরিক দুর্বলতার কারণে তিনি মারা গেছেন। আমি আমার স্ত্রীকে নির্যাতন করিনি।’

      এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন (তদন্ত) বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্দেহজনক হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ