ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
  • পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    পটুয়াখালীতে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী পৌর শহরের শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) ভোরে ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভোটকেন্দ্রটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।


    শেরেবাংলা স্কুল কর্তৃপক্ষ জানায়, ভোরের দিকে স্কুলের পূর্ব পাশের হলরুমের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। বিদ্যালয়ের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ পুড়ে যায়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা মিনি বলেন, বিদ্যালয়ের একটি কক্ষে কে বা কারা আগুন দিয়েছে বলতে পারিনা। আমি শোনার পর জেলা প্রশাসককে বিষয়টি জানাই। তিনি স্কুলে এসে পরিদর্শন করেন।

    এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুবই সামান্য আগুন লেগেছে। এতে আমাদের নির্বাচনের কোন বাধাগ্রস্ত হবে না। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ