ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
  • পটুয়াখালীতে বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

    পটুয়াখালীতে বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকাল আটটায় পটুয়াখালীর চারটি আসনে ভোটগ্রহণ শুরুর দিকে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে। বেলা ১০টা পর্যন্ত কোনও ধরনের অভিযোগ কোন প্রার্থীর পক্ষ থেকে পাওয়া যায়নি।

    এদিকে পটুয়াখালীর দুমকী উপজেলার আংগারিয়া মাধ‌্যমিক বিদ‌্যালয় কেন্দ্রে সকাল পৌনে ১০টায় নিজের ভোট প্রদান করেছেন পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী দলটির কো-চেয়ারম‌্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

    এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় ও তাদের খোঁজ-খবর নেন তিনি। ভোট কেন্দ্রে আসতে কোনও সমস‌্যা হয়েছে কিনা সে বিষয়ও খোঁজ-খবর নেন রুহুল আমিন হাওলাদার। ওই ভোট কেন্দ্রে ভোটার উপিস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর আগে সকাল সাড়ে ৯টায় দুমকী উপজেলার আংগারিয়া গ্রামের নিজ বাড়ীতে বাবা মায়ের কবর জিয়ারত করেন এবিএম রুহুল আমিন হাওলাদার।

    প্রসঙ্গত, পটুয়াখালীর চারটি আসনে মোট কেন্দ্র ৫০৭টি, বুথ ৩,২১০টি। সুষ্ঠু নির্বাচনের জন‌্য ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৭৪১ জন পুলিশ সদস‌্য, ২২ প্লাটুন সেনাবাহিনী, ১০ প্লাটুন বিজিবি,৬৪ জন র‍্যাব, ৭৮ জন ব্যাটালিয়ন আনসার, ৩ প্লাটুন কোস্টগার্ড ( এর মধ্যে শুধু রাঙ্গাবালী উপজেলায় ৮৭ জন কোস্টগার্ড), ৬ হাজার ৯১২ জন আনসার ও ভিডিপি এবং ৬৯০ জন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলার চারটি আসনে মোট ভোটার ১৪ লাখ ৮ হাজার ৯২১ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ