ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
  • রাঙ্গাবালীতে হাতে তৈরি অস্ত্রসহ তরুণ আটক

    রাঙ্গাবালীতে হাতে তৈরি অস্ত্রসহ তরুণ আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে হাতে তৈরি অস্ত্রসহ রাব্বি মীর (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের খালগোড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

    রাব্বি ওই ইউনিয়নের খালগোড়া বাজারের সোহেল মীরের ছেলে এবং রাঙ্গাবালী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

    পুলিশ জানায়, লম্বা একটি রডের সঙ্গে চেইন স্প্রোকেটস ঝালাই করে এই  অস্ত্রটি বানায় রাব্বি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খালগোড়া খেয়াঘাট এলাকায় তার বাবার চায়ের দোকান থেকে রাব্বিকে আটক করা হয়। 

    রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রড এবং চেইন স্প্রোকেটস দিয়ে এটি বানানো হয়েছে। সেটি দিয়ে নাকি মানুষকে সে ভয়ভীতি দেখায়, এমন অভিযোগে তাকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ