ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • ২০২৩ সালে ৫১৩ শিক্ষার্থীর আত্মহত্যা  

    ২০২৩ সালে ৫১৩ শিক্ষার্থীর আত্মহত্যা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২৩ সালে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫১৩জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর প্রায় ৩২.২ শতাংশ অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আত্মহত্যাকারীদের মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি।  

    ২৭ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন জাতীয়, অনলাইন ও স্থানীয় পত্রিকা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।  

    পরিসংখ্যানে দেখা যায়, আত্মহত্যা করা মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২০৪ জন তথা ৩৯.৮ শতাংশ, ছাত্রী ৩০৯ জন বা ৬০.২ শতাংশ।  

    আত্মহত্যাকারীদের মধ্যে স্কুল শিক্ষার্থী ২২৭ জন বা ৪৪.২ শতাংশ। কলেজ শিক্ষার্থীর সংখ্যা ১৪০জন তথা ২৭.২ শতাংশ। মাদ্রাসা শিক্ষার্থী ৪৮জন তথা ৯.৪ শতাংশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৯৮ জন। শতাংশে হিসাবে যা ১৯.১।  

    আত্মহত্যায় এগিয়ে ঢাবি ও চবি

    বিশ্ববিদ্যালয়ের ৯৮জন শিক্ষার্থীর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ জন, সাধারণ পাবলিক বিশ্বদ্যিালয়ের ১৯ জন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ জন, পলিটেকনিক ইনস্টিটিউটের ২ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ও অন্যান্য ১৫ জন শিক্ষার্থী রয়েছেন৷ এরমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতবছর ৫ জন করে শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।  

    আত্মহত্যার কারণ কী?

    গতবছরে শিক্ষার্থীদের আত্মহত্যার পেছনে সবচেয়ে বড় কারণ অভিমান। এই কারণে গতবছর ৩২.২ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এছাড়া প্রেমঘটিত কারণে ১৪.৮ শতাংশ, মানসিক সমস্যায় জর্জরিত ৯.৯ শতাংশ, পারিবারিক কলহে ৬.২ শতাংশ, পারিবারিক নির্যাতনের শিকার হয়ে ১.৪ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।  

    এছাড়া, পড়াশোনার চাপের সম্মুখীন হয়ে ৪.৫ শতাংশ, পরীক্ষায় অকৃতকার্য হয়ে ৩.৫ শতাংশ, পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে ১.৮ শতাংশ, যৌন হয়রানির শিকার হয়ে ২.৫ শতাংশ, অপমান বোধ করে ০.৮ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেন।  

    ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ