ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • স্ত্রীসহ ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড

    স্ত্রীসহ ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের আদালত। 

    গতকাল অন্য মামলায় ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একদিন পর তেহরিক-ই-ইনসাফ নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও ১৪ বছরের কারাদন্ড দেওয়া হলো।

    এছাড়া বর্তমানে দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশের ভিত্তিতে জেল খাটছেন ইমরান খান।

    ২০২২ সালে পাকিস্তানের বিরোধী সংসদ সদস্যরা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকে নানা অভিযোগে মামলা হতে থাকে তার বিরুদ্ধে।

    গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের দায়ে তাঁর ১০ বছরের জেল হয়। আজ বুধবার দুর্নীতির আরেক মামলায় ১৪ বছরের জেল দেওয়া হলো সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীকে। 

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ