ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সৌদি আরব-বাংলাদেশ

    সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী সৌদি আরব-বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে সম্মত এবং আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।

    বুধবার (জানুয়ারি ৩১) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আব্দুলাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ।

    এ সময় তারা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।   পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং সৌদি আরব দীর্ঘ ও ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে।  দুই দেশের সম্পর্কের শেকড় ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক।

    তিনি বলেন, ইসলাম ধর্মের জন্ম স্থান মক্কা-মদিনা হওয়ার কারণে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে বিশেষ জায়গা আছে। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি হজ এবং ওমরাহ পালন করেন।  

    প্রধানমন্ত্রী দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্ব এবং সৌদি আরবের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, সংস্কারে ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।

    ডক্টর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

    তিনি বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল এবং এর ঐতিহাসিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে।

    সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

    তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনুকরণীয় এবং অনুকরণীয়।

    ড. আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের শুভেচ্ছা পৌঁছে দেন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন ও মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ