ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত

    পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে অন্তত ২৪ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

    এর আগে ২৯ ও ৩০ জানুয়ারি রাতে বেলুচিস্তানের মাচ ও কোলপুর কমপ্লেক্সে হামলা চালায় সন্ত্রাসীরা। তারপর সেখানে অভিযান শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

    দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে। এই অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন বেসামরিক নাগরিক।


    এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। মূলত আগামী ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

    সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

    সূত্র: এএফপি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ