ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • মিয়ানমারের গুলিতে বাংলাদেশি আহত

    মিয়ানমারের  গুলিতে বাংলাদেশি আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে  প্রবীর ধর নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত প্রবীর ধর (৫৮) তমব্রু ক্যাম্প এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ধরের ছেলে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    প্রসঙ্গত, শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তুমুল সংঘর্ষ ও গোলাগুলি চলছে। সেখান থেকে ছোঁড়া বুলেট ও মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তমব্রু কোনাপাড়ায়। এতে, আতঙ্ক ছড়িয়ে পড়ে কোনারপাড়ার বাসিন্দাদের মধ্যে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন তারা।

    স্থানীয়রা জানায়, শনিবার দুপুর থেকেই মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও মর্টারশেলের শব্দ শোনা যায়। সন্ধ্যার পরে থামলেও মধ্যরাত থেকে আবারও শুরু হয় গোলাগুলি। এতে, বিকট শব্দে কেপে উঠে ঘুমধুম-তমব্রুর সীমান্তবর্তী এলাকা। এ সময় বেশ কয়েকটি বুলেট ও মর্টারশেলের খোসা এসে পড়েছে তমব্রু কোনাপাড়ায়। মর্টারশেলের খোসার আঘাতে কয়েকটি বাড়ির টিন ছিদ্র হয়ে যায়।

    এদিকে, এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। অনেকেই আতঙ্ককে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছে।

    উল্লেখ্য, রাখাইনে গত কয়েক মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই চলছে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ