ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ
  • বরিশালে মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

    বরিশালে মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় নগরীর হাতেমআলী কলেজ চৌমাথা এলাকা থেকে মহানগর ছাত্রদলের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়। 

    মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিলটি সিএন্ডবি রোড হয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির। 

    মিছিল এবং পথসভায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই কমিটি আগামীদিনে সরকার বিরোধী চলমান আন্দোলন বেগবান করবে বলে প্রত্যাশা করেন তারা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ