ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

    বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. রিয়াজউদ্দিন সুমন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মোটরসাইকেল অরোহী আরও একজন।

    বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে নগরের রূপাতলী র‌্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত রিয়াজউদ্দিন নগরের নিউ ভাটিখানা রোডের বাসিন্দা এএসপি সৈয়দ আলীর ছেলে। আহত অরোহী মো. বেল্লাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    ওসি আরিচুল হক জানান, নিহত সুমন ও বেল্লাল মোটরসাইকেলে করে নগরীর কালিজিরা ব্রিজ থেকে রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন। র‌্যাব দপ্তরের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।

    এতে গুরুতর আহত অবস্থায় দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত বেল্লাল সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

    ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে জানিয়ে ওসি বলেন, নিহত সুমনের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার আবেদন করেছে। নিয়মানুযায়ী তার মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ