ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা 
  • বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫

     বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর রিফিউজি খালেদাবাদ) কলোনী থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ‍এসময় ওই ‍এলাকার চিহ্নিত মাদক কারবারি রফিক ওরফে গা‍ঁজা রফিকের স্ত্রী, ছেলেসহ ৫ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। 

    রোববার (১৪ জুন) রাতে নগরীর রিফিউজি কলোনীর গাঁজা রফিকের মালিকানাধীন স্নেহা ভবনের ২য় তলা থেকে তাদের আটক করা হয়।

    আটকৃতরা হলেন, বাপ্পি হাওলাদার (২৪), রফিকুল ইসলাম প্যাদার ছেলে মো. রাতুল ইসলাম (২৪), উজ্জ্বল হাওলাদার (২৫),  ইমন হাওলাদার (১৯) এবং রফিকুল প্যদার স্ত্রী অনু বেগম (৩৮)। 

    কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ‍থানার ‍উপপরিদর্শক (এসআই) গোলাম মো. নাসিমের নেতৃত্বে ‍একটি টিম নগরীর রিফিউজি কলোনীর গাঁজা রফিকের মালিকানাধীন স্নেহা ভবনের ২য় তলায় অভিযান চালিয়ে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীদের আটক করেন। এ সময় তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।


    ওসি আল মামুন উল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ