ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশালে কৃষি বিপণন আইন বিষয়ক কর্মশালা

    বরিশালে কৃষি বিপণন আইন বিষয়ক কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কৃষি বিপণন আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০টায় নগরীর খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিস কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

    দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপ পরিচালক এস এম মাহবুব আলম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংকের সিনিয়র ম্যানেজার হাসেম আলী আকাশ।

    দিনব্যাপী কর্মশালায় বক্তারা বাংলাদেশের বিদ্যমান কৃষি বিপণন নীতি, আইন, বিধি, ও প্রবিধান বিষয়ক সরকারি ও বে-সরকারি পর্যায়ের প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি সমৃদ্ধ অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ