ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • জনতার কাতারে থেকে সদর উপজেলাবাসীর সেবা করতে চাই : এসএম জাকির হোসেন  

    জনতার কাতারে থেকে সদর উপজেলাবাসীর সেবা করতে চাই : এসএম জাকির হোসেন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, আমার কাছে ধনী-গরিব কোন ভেদাভেদ নেই, আমি সেবা করতে এসেছি। জনতার কাতারে থেকে সদর উপজেলাবাসীর সেবা করতে চাই। এজন্য আমি সদর উপজেলার প্রতিটি নাগরিকের দোয়া চাই।

     

    সোমবার (১এপ্রিল) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া এলাকায় সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন তিনি।


    এসএম জাকির হোসেন বলেন, আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমি সদর উপজেলাকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে পরিনত করবো। এখানে কোন চাঁদাবাজ, রংবাজের স্থান হবে না। সকলকে সাথে নিয়ে আমি একটি আধুনিক উপজেলা গড়তে চাই।

    তিনি আরো বলেন, অনেক প্রার্থী নির্বাচনের পরিবেশ ঘোলা করার জন্য নানাভাবে চেষ্টা করছেন। তারা চাচ্ছে যাতে আমি নির্বাচন থেকে সরে দাড়াই এতে তাদের অনেক সুবিধা হয়। কিন্তু আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোন সুযোগ নেই, কারন আমার শক্তি সাধারণ মানুষ আমি তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।


    গণসংযোগকালে সাবেক ছাত্রনেতা ও এসএম জাকির হোসেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক এডভোকেট আবুয়াল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, কাশিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল, সাবেক ইউপি সদস্য রাশেদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ