ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • বরিশ‍ালে ৩ পুলিশ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১

    বরিশ‍ালে ৩ পুলিশ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার এএসআই মনোসিজ ও দুই পুলিশ কনস্টেবল রাসেল ও মাসুদের উপর হামলার ঘটনা ঘটেছে। 

    এ ঘটনায় সুমন (৪০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর নবগ্রাম রোডের যুবক হাউজিং এলাকায় গত এ হামলার ঘটনা ঘটে।

    এরপর ওই রাতেই কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভূক্তভোগী এএসআই মনোসিজ। ঘটনার কিছু সময় পরই সুমনকে গ্রেফতার করে সেই মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

    সোমবার নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।

    মামলা সূত্রে জানা যায়, ব্যবসা নিয়ে মারামারির খবর পেয়ে শুক্রবার রাত দশটার দিকে নবগ্রাম রোডে ঘটনাস্থল যায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে স্থানীয় আজিজ হাওলাদারের ছেলে সুমনসহ ১০/১২ জন হামলা চালায়। এ হামলায় এএসআই মনোসিজ, কনস্টেবল রাসেল ও মাসুদ আহত হন। এ ঘটনায় বাদী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে এএসআই মনোসিজ।

    ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গেলে তাদের ওপর হামলা চালায় ১০/১২ জন। 

    এ ঘটনায় সুমন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ