ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • আবারও প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হলো হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম

    আবারও প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হলো হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হলো হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ফলে বিশ্ব জুড়ে থমকে গেল এই দুই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিষেবা। বার্তা আদানপ্রদানে সমস্যার মুখে পড়লেন বহু ব্যবহারকারী। কী কারণে এই বিভ্রাট, তা নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি মেটা। এই নিয়ে এক মাসের মধ্যেই দু’বার মেটার বিভিন্ন পরিষেবা বিভ্রাটের সম্মুখীন হলো।

    বুধবার রাত ১২টার পর থেকে সমস্যার শুরু হয়। অনেক ব্যবহারকারী লক্ষ্য করেন তারা হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে লগ ইন করতে পারছেন না। লগ ইন করার চেষ্টা করলে বার বার ‘পরিষেবা উপলব্ধ নয়’ বলে বার্তা দেখাতে থাকে। মোবাইল অ্যাপ থেকে মেসেজ পাঠানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সমস্যা দেখা দেয় ইনস্টাগ্রামেও। ব্যবহারকারীরা বার বার তাদের ফিড রিফ্রেশ করলেও নতুন কোনো পোস্ট দেখতে পারছিলেন না। ফেসবুকের পরিষেবা অবশ্য ঠিকই ছিল। সেখানেই অনেকে জানান হোয়াট্‌সঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পরিষেবা বিভ্রাট সংক্রান্ত সমস্যার কথা।

    মার্চ মাসের শুরুর দিকেও ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীরা জানিয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে যায়। দুই সমাজমাধ্যম ব্যবহারকারীরা মেসেজ পান আবার লগ ইন করার। কিন্তু তাতে সমস্যা মেটেনি। অতীতেও মেটা এমন পরিষেবা বিঘ্নের সমস্যার মুখোমুখি হয়েছিল। 

    ২০২১ সালে প্রযুক্তিগত সমস্যার কারণে মেটাধীন সমস্ত সমাজমাধ্যম ‘অচল’ হয়ে পড়েছিল। প্রায় সাত ঘণ্টা পরিষেবা বন্ধ ছিল। এর পরেও নানা সময় প্রযুক্তিগত কারণে ব্যহত হয়েছে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার নানা পরিষেবা।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ