ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ঘণ্টায় ৪০ মিনিট লোড শেডিংয়ে নাকাল নগরবাসী

    ঘণ্টায় ৪০ মিনিট লোড শেডিংয়ে নাকাল নগরবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না বিদ্যুৎ। সম্প্রতি সময় প্রায় প্রতিদিনই ৩০-৪৬ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থেকে যাচ্ছে। তার ওপর চলতি মাসের শুরুতেই তাপমাত্রার পারদ ঠেকেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।
    ফলে প্রতিঘণ্টায় লোড শেডিংয়ের কবলে পড়ছে নগরবাসী। একটানা ৪০ মিনিট করে রাখা হচ্ছে এই লোড শেডিং। একারণে অনেকটা হাপিয়ে উঠেছেন বরিশালের এক লাখ ২০ হাজার বিদ্যুৎ গ্রাহক পরিবার।


    গ্রাহকরা জানান, তারাবি’র নামাজ ও ঈদ মার্কেটিংয়ের এই ব্যাস্ত সময়টাতে হঠাৎ করে লোড শেডিং শুরু হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। বার বার বিদ্যুতের আসা যাবার ধকলে ক্ষতি হচ্ছে বৈদ্যুতিক সামগ্রির। ইফতার ও সাহেরির সময়টাতে রিতিমত নাভিশ্বাঃস উঠছে। আইপিএস, ইউপিএস এবং জেনারেটর নির্ভর হয়ে গেছে বিদ্যুৎ ব্যাবস্থা।
    বিদ্যুতের গ্রাহক ফার্মেসি ব্যবসায়ী সুমন, এনজিও কর্মী তানিয়া, মুদী দোকানি মিরাজ ও নরসুন্দর গোপাল বলেন, ‘হঠাৎ করে বিদ্যুতের লোড শেডিং বেড়ে গেছে। এখন বিদ্যুৎ কখন যে যায় তা বলতে পারি না। বিদ্যুৎ সংকটের কারণে কোন কাজই যথাসময় করা যাচ্ছে না। ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। রোজার মধ্যে একদিকে গরম, অন্যদিকে লোড শেডিংয়ে আমরা এখন অতিষ্ঠ।


    এদিকে, ‘বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ‘চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান হচ্ছে না। তাই সরবরাহও কমে গেছে। বরিশাল নগরীর ২৪টি ফিডারের মধ্যে বর্তমানে প্রায় সার্বক্ষণিকভাবে ৪৬ থেকে ৩০ মেঘাওয়াটের ঘাটতি থাকছে। শপিং মল ও কারখানা এলাকাগুলোতে যাতে বেচাকেনা ও উৎপাদন স্বাভাবিক থাকে এজন্য এসব এলাকায় লোড শেডিং অনেকটা এড়িয়ে আবাসন এলাকায় বেশি করা হচ্ছে।


    ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বরিশালের উপ-বিভাগীয় প্রকৌশলী রুবেল কুমার দে বলেন, ‘একেতো তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে বেড়েছে শপিং মলগুলোতে রাত অব্দি বেচাকেনা। একই সময়ে গ্রীড থেকে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় লোড শেডিং শুরু করেছি। গ্রাহকদেরকে ধৈর্য্য ধারনের আহŸান জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি সামলে উঠা গেলে সবকিছু স্বাভাবিক হবে।
     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ