ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • শতাধিক পরিবারকে বিএমপি কমিশনারের ঈদ উপহার

    শতাধিক পরিবারকে বিএমপি কমিশনারের ঈদ উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর সৈয়দ হাতেম আলী কলেজসংলগ্ন চৌমাথায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চল এ আয়োজন করে।


    অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য বিএমপি কমিশনার জিহাদুল কবিরের নেতৃত্বে এই উপহার দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের সদস্যরা সুবিধাবঞ্চিত এসব মানুষের হাতে উপহারসামগ্রী তুলে দেন।


    ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কৃষিবিদ হীরামন লালসহ বিভিন্ন পেশায় নিয়োজিত অ্যাসোসিয়েশনের সদস্যরা।


    কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস এম তাওহিদুল ইসলাম, বরিশাল বাংলালিংকের ম্যানেজার মো. ওয়াহিদুজ্জামান, ফরেস্ট অফিসার তন্ময় দে, কৃষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ