ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের পটুয়াখালীতে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে চলছে বাণিজ্য ঝালকাঠির ৭ এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত অর্থ সংকটে আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো ‍এক বরিশালে গাঁজা ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রফিকের স্ত্রী, ছেলেসহ আটক ৫ কলাপাড়ায় অটোচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হলেন আনোয়ারুল হক তারিন সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন 
  • আগৈলঝাড়ায় সাধারণ মুসুল্লীদের ইফতারে অংশ নিলেন আশিক আবদুল্লাহ্

     আগৈলঝাড়ায় সাধারণ মুসুল্লীদের ইফতারে অংশ নিলেন আশিক আবদুল্লাহ্
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ মুসুল্লীদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র ছোট ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।

    কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপি দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের অংশ হিসেবে গতকাল শুক্রবার সাধারণ মুসল্লিদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ও মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হকের পরিচালনায় ইফতার পূর্ব দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন আশিক আবদুল্লাহ।  

    এ সময় তিনি সাধারণ মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থিত মুসুল্লীদের কাছে দোয়া কামনা করেন।  

    অন্যান্যের মধ্যে দোয়া মোনাজাতে অংশ নেন জেলা  আওয়ামী লীগ নেতা ও  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মসজিদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ সরদার, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ, ওসি তদন্ত জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা সহ দলীয় নেতৃবৃন্দ ও মুসুল্লীরা।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ